1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

‘জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি’ — আমীর খসরু

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-11-2025 ইং
  • 12244 বার পঠিত
ad728

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস কোনো সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব বিএনপি নেবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু।

তিনি বলেন, এই সনদই জনগণের সম্মিলিত অঙ্গীকারের প্রতীক। এর বাইরে গিয়ে কেউ একতরফা সিদ্ধান্ত নিলে তার দায় বিএনপি নেবে না।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে আমীর খসরু বলেন, কোনো দলের কর্মসূচির কারণে নির্বাচনী কার্যক্রম বিনষ্ট হবে না, নির্বাচন পেছাবেও না।

তিনি আরও বলেন, বিএনপি চায় একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন। এজন্য জাতীয় ঐক্যের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যক্রম জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728