1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শাহ আলীতে বাসে অগ্নিসংযোগ: স্থানীয়দের ধাওয়ায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু, আরেক জন আটক

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 14-11-2025 ইং
  • 13344 বার পঠিত
ad728

রাজধানীর শাহ আলী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের ধাওয়ায় সাইয়াফ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনায় নাহিয়ান আমির সানি (১৮) নামে আরেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ঘটনার সময় তাদের সঙ্গে থাকা আরেকজন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে শাহ আলী থানাধীন উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশে ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে পার্টি করার জন্য অর্থের বিনিময়ে বাসে আগুন দেওয়ার প্রস্তাব পান তিন কলেজ শিক্ষার্থী। পরে তারা শাহ আলী এলাকায় একটি ফাঁকা বাসে আগুন ধরিয়ে দেয়। বাসে আগুন লাগতে দেখেই স্থানীয়রা দৌড়ে গিয়ে তিনজনকে ধাওয়া করেন।

সময় একজন প্রাণভয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেন এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেয়া যুবক পানিতে ডুবে যান। পরবর্তীতে উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আটক নাহিয়ানকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক আরেকজনকে শনাক্ত করে ধরার চেষ্টা চলছে।

পুলিশ বলছে, এটি পরিকল্পিত নাশকতা নাকি শুধুই অপরাধমূলক ডিল, তা যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728