1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

নিকলীতে যাত্রীবাহী ট্রলারে অগ্নিসংযোগ, সম্পূর্ণ পুড়ে ছাই

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 14-11-2025 ইং
  • 12795 বার পঠিত
ad728

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নদীর ঘাটে বেঁধে রাখা একটি যাত্রীবাহী ট্রলারে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটানো ঘটনায় ট্রলারটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিকলী হাওর এলাকায় যাতায়াতের জনপ্রিয় মাধ্যম এই ইঞ্জিনচালিত ট্রলারটি নিকলী ঘাটে বেঁধে রাখা ছিল। রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন ছুটে আসে। তবে ততক্ষণে পুরো নৌকাটি পুড়ে যায়।

অগ্নিসংযোগের কারণ এখনও স্পষ্ট নয়। ট্রলারের মালিক দাবি করেছেন, এটি সরাসরি নাশকতার ঘটনা। বিষয়টি তদন্ত করে দোষীদের চিহ্নিত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

নিকলী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটিইচ্ছাকৃত আগুনবলেই মনে হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728