বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর সম্পাদক ও
সাবেক
সংসদ
সদস্য
নিলুফার চৌধুরী
মনি
বলেছেন,
নারীদের জন্য
৫ ঘণ্টা কর্মসময়ের প্রস্তাব আসলে
জনগণকে
বিভ্রান্ত করার
কৌশল।
যারা
এই
প্রস্তাব দিচ্ছেন, তারা
নিজেদের প্রতিষ্ঠানে কর্মীদের ৫ মিনিট আগেও ছুটি দেন না,
অথচ
রাজনৈতিক স্বার্থে নারীর
চাকরির
সময়
কমানোর
কথা
বলছেন।
শুক্রবার রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল ও সমাবেশে এসব কথা বলেন।
তিনি
বলেন,
“নারীদের জন্য চাকরির সময় ৫ ঘণ্টা বলছেন, কিন্তু নিজেদের প্রতিষ্ঠানে কর্মীদের ৫ মিনিট আগেও ছাড়েন না। ভোটের জন্য এসব কথা বলা উচিত নয়।”
তিনি
আরও
বলেন,
নারীর
ক্ষমতায়নের যুগে
এ
ধরনের
প্রস্তাব বৈষম্যমূলক ও
বাস্তবতার সঙ্গে
অসঙ্গত। নারীরা
আজ
প্রশাসন, শিক্ষা,
স্বাস্থ্য, শিল্পসহ সবখাতেই গুরুত্বপূর্ণ অবদান
রাখছেন—তাদের কর্মসময় কমানোর
কথা
বলা
পেছনে
নেওয়ার
প্রচেষ্টা।
নিলুফার মনি
দাবি
করেন,
নির্বাচনী মাঠে
জনপ্রিয়তা অর্জনের জন্য
নারীদের নামে
প্রচারমূলক ‘দৃষ্টিনন্দন স্লোগান’ ব্যবহার করা
হচ্ছে,
যা
টেকসই
নীতিতে
রূপান্তরিত হয়
না।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

