ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনবিপি) এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কয়েকটি এলাকায় প্রচণ্ড বর্ষণ ও ভূমিধসের কারণে ব্যাপক ভাঙচুর, বাড়িঘর ধ্বংস ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। উদ্ধারকারী দলগুলি এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা গ্লোব জানিয়েছে, স্থল ও আকাশ পথে উদ্ধারকারী দলগুলো কাজ করছে। তবে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও আশ্রয়ের ব্যবস্থা করছে। এছাড়া ভবিষ্যতে আরও ভূমিধস ও বন্যার আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

