1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র এখনো নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয়

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-11-2025 ইং
  • 11792 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্র এখনো একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করার জন্য পুরোপুরি প্রস্তুত নয়এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা সম্প্রতি ব্রুকলিন অ্যাকাডেমি অব মিউজিকে Tracee Ellis Ross-এর সঙ্গে তার নতুন বই প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন।

রোববার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস খবর জানিয়েছে।

মিশেল ওবামা বলেন, সাম্প্রতিক নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পরাজয়ই প্রমাণ করে যে দেশটি এখনো নারীর নেতৃত্ব মেনে নেওয়ার মানসিকতায় পৌঁছায়নি। তার ভাষায়, আমরা গত নির্বাচনে দেখেছিদুঃখজনকভাবে, আমেরিকা এখনো প্রস্তুত নয়। আপনারা নারীর জন্য প্রস্তুত নন।

তিনি আরও বলেন, এখনও বহু পুরুষ রয়েছেন যারা নারী নেতৃত্বকে সহজভাবে গ্রহণ করতে চান না। আর মনোভাবই নির্বাচনে প্রভাব ফেলেছে বলে তার মতামত।

নিজেকে নিয়েসম্ভাব্য প্রার্থীহিসেবে করা জল্পনা-কল্পনাকেও তিনি প্রত্যাখ্যান করেন। দৃঢ়ভাবে তিনি বলেন, আমার দিকে তাকাবেন নাআমি কোথাও প্রার্থী হচ্ছি না। তাই আমার সময় নষ্ট করবেন না।

মিশেল ওবামার এই মন্তব্য যুক্তরাষ্ট্রে নারী নেতৃত্ব নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, তার বক্তব্য দেশটির রাজনৈতিক সংস্কৃতি, ভোটার মনস্তত্ত্ব লিঙ্গভিত্তিক নেতৃত্ব গ্রহণের সক্ষমতার একটি বাস্তবচিত্র তুলে ধরেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728