রাজধানীর রায়েরবাজারে গণকবর থেকে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের
পরিচয় শনাক্তের জন্য আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ৫ ডিসেম্বর
দেশে আসবে। এ তথ্য জানিয়েছেন
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এ কথা জানান।
উপদেষ্টা
জানান, ফরেনসিক টিমের কাজের অংশ হিসেবে শহীদদের লাশের নমুনা সংগ্রহ, জেনেটিক পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় বৈজ্ঞানিক প্রমাণাদি সংগ্রহ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই কাজ দ্রুত
সম্পন্ন হলে শহীদদের পরিবার ও দেশের মানুষ
সত্যের সম্মুখীন হতে পারবেন।
তিনি
আরও বলেন, “শহীদদের মর্যাদা রক্ষা এবং ইতিহাসের সঠিক চিত্র উদঘাটনের জন্য আন্তর্জাতিক মানের এই ফরেনসিক প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, এ কাজের মাধ্যমে সকল শহীদের পরিচয় নিশ্চিত হয় এবং তাদের পরিবারের দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হয়।”
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
ঘটনাস্থল এবং ফরেনসিক টিমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্তুতি
গ্রহণ করেছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

