1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-11-2025 ইং
  • 11829 বার পঠিত
ad728

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিচালিত অভিযানে মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্র জানায়, এলাকাজুড়ে মাদক, চুরি-ছিনতাই, চাঁদাবাজি অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বেশ কিছু চোরাই মোবাইল, মাদকদ্রব্য এবং অপরাধে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মোহাম্মদপুর থানার কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এমন যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ২৫ জনের বিরুদ্ধে প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।

ছাড়া এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728