আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দেশটির নর্থ সুলাওয়েসি
অঞ্চলে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটি অনুভূত হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সম্পূর্ণ এলাকা ঝুঁকিমুক্ত বলে নিশ্চিত করা হয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দানোর ২৯ কিলোমিটার দক্ষিণে। আর এর গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যক্রম দেখা যায়।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

