1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ সেনা অভিযান: বিপুল মাদক, নগদ অর্থ ও বিস্ফোরক উদ্ধার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 27-11-2025 ইং
  • 19660 বার পঠিত
ad728

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ সেনা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর বিশেষায়িত একটি দল স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, মোহাম্মদপুরের জেনেভা  ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ওয়ারেন্টভুক্ত আসামি বুনিয়া সোহেল তার বাসস্থানে ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। 

সময় একটি বিল্ডিংয়ের পঞ্চম তলায় অবস্থানরত বুনিয়া সোহেল সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাশের ভবনের তৃতীয় তলার ছাদে লাফিয়ে পালিয়ে যায়। সময় সে তার কাছে থাকা সব অবৈধ দ্রব্য ফেলে রেখে যায়। তার ফেলে যাওয়া ৭৭টি প্রক্রিয়াধীন ককটেল বোমা, সামুরাই ধরনের ৪টি ধারালো তলোয়ার, মাদক বিক্রির নগদ লাখ ১৩ হাজার ৫০০ টাকা, ৪৯০ পিস ইয়াবা, ,০৮০ প্যাকেট হেরোইন, ককটেল তৈরির জন্য ব্যবহৃত ধরনের স্প্লিন্টার ৪০০ গ্রাম গানপাউডার পাওয়া গেছে।

অভিযান চলাকালে এলাকা ঘিরে রাখা হয় এবং ক্যাম্পের ভেতরে-কয়েকটি স্থানে তল্লাশি চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধ কার্যক্রম মাদক বেচাকেনার অভিযোগ ছিল।

উদ্ধার মাদক, নগদ অর্থ বিস্ফোরকসমূহ মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনায় পলাতক বুনিয়া সোহেল-কে গ্রেফতারের জন্য যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728