1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

৩০০ আসনে জনসেবায় নিবেদিতদের হাতে পতাকা তুলে দেওয়া হয়েছে: জামায়াত আমির

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 28-11-2025 ইং
  • 10450 বার পঠিত
ad728

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য জনসেবায় যাদেরপেশা নেশা”, তাদের হাতেই দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, সারা দেশের ৩০০ আসনেই যোগ্য ত্যাগী প্রার্থীদের মনোনয়নের ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার রাজধানীর ভাষানটেক এলাকায় আয়োজিত গণসমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনতার সেবা যাদের পেশা নেশাতারাই আমাদের শক্তি। আমরা এমন মানুষদের সামনে এনেছি যারা দেশ, জনগণ এবং রাষ্ট্রের কল্যাণে নিবেদিতপ্রাণ। তিনি আরও জানান, মাঠপর্যায়ের কর্মী স্থানীয় নেতৃত্বের মতামত যাচাই করে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের যাত্রায় আমরা জনগণের প্রতিনিধিদের জনগণের কাছেই ফিরিয়ে দিতে চাই।

জামায়াতের শীর্ষ নেতৃত্বের দাবি, নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে সংগঠনটি মাঠপর্যায়ে নতুন করে সক্রিয়তা পেয়েছে। বিভিন্ন অঞ্চলে সভাসমাবেশ নির্বাচনী প্রস্তুতিমূলক কার্যক্রমও চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728