শ্রীলঙ্কায় ভয়াবহ
তাণ্ডব
চালিয়েছে
ঘূর্ণিঝড়
ডিটওয়াহ।
প্রবল
ঝোড়ো
হাওয়া
ও
ভারী
বর্ষণের
জেরে
দেশের
বিভিন্ন
অঞ্চলে
ভূমিধস, বন্যা ও
বাড়িঘর ধসের ঘটনা
ঘটেছে।
বিবিসির
খবরে
বলা
হয়েছে,
দুর্যোগে
এখন
পর্যন্ত
অন্তত ৫৬ জনের মৃত্যু নিশ্চিত
করেছে
দেশটির
দুর্যোগ
ব্যবস্থাপনা
কর্তৃপক্ষ।
এ ছাড়া
আরও
২১ জন নিখোঁজ রয়েছে,
যাদের
সন্ধানে
উদ্ধারকাজ
অব্যাহত
রয়েছে।
দুর্যোগে
শত
শত
মানুষ
আহত
হয়েছেন
এবং
বহু
পরিবার
বাস্তুচ্যুত
হয়ে
অস্থায়ী
আশ্রয়কেন্দ্রে
অবস্থান
করছে।
দক্ষিণ ও
মধ্যাঞ্চলের
পাহাড়ি
এলাকায়
ভূমিধস
সবচেয়ে
বেশি
হয়েছে।
কিছু
এলাকায়
সড়ক
যোগাযোগ
পুরোপুরি
বিচ্ছিন্ন
হয়ে
পড়েছে।
উদ্ধারকর্মীরা
জানান,
ভারী
বৃষ্টির
কারণে
অনেক
এলাকায়
উদ্ধার
অভিযান
ব্যাহত
হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র তথা ডিএমসি নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু ভূমিতে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। দেশটির সেচ বিভাগ জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেলানি নদী উপত্যকার নিম্নাঞ্চলের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে রাজধানী কলম্বো।
সরকার জরুরি
সহায়তা
তহবিল
থেকে
ক্ষতিগ্রস্তদের
জন্য
অর্থ
বরাদ্দ
করেছে
এবং
সেনাবাহিনী,
নৌবাহিনী
ও
পুলিশ
উদ্ধার
তৎপরতায়
যোগ
দিয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

