1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

খালেদা জিয়ার অবস্থা আগের মতোই: হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ রিজভীর

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-11-2025 ইং
  • 11869 বার পঠিত
ad728

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতোই রয়েছে।

শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানানোর সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,
ম্যাডামের শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন নেই। চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন।

রিজভী সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জরুরি আহ্বান জানান। তিনি বলেন,
আপনাদের কাছে অনুরোধ, হাসপাতালের সামনে অবস্থান না নিয়ে চলে যান। ভিড় হলে অন্য রোগীদের সমস্যা তৈরি হয়।

তিনি আরও জানান, নেতাকর্মীদের উদ্বেগ স্বাভাবিক হলেও হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা জরুরি। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

বর্তমানে হাসপাতাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা দর্শনার্থী নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728