1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই: মির্জা ফখরুল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-11-2025 ইং
  • 10072 বার পঠিত
ad728

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য জানান।

তিনি বলেন,

তার (খালেদা জিয়াশারীরিক অবস্থা এখনো এমন হয়নি যে তাকে বিদেশে নেওয়া যাবে। চিকিৎসকেরা প্রতিনিয়ত মনিটরিং করছেন।

তবে বিদেশে নেওয়ার বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া আছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন,
তার চিকিৎসা যেন সর্বোচ্চ মানের হয়এই লক্ষ্য নিয়ে সমস্ত ব্যবস্থা করা আছে। অবস্থা অনুকূলে এলেই তাকে বিদেশে নেওয়া হবে।

মহাসচিব আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত বিশেষজ্ঞ টিম দিনরাত কাজ করছে এবং তাদের পর্যবেক্ষণেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে হাসপাতাল এলাকায় নেতাকর্মীদের ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা বজায় রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728