1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ভোট কারচুপির অভিযোগ, ফল স্থগিত চাইলেন আমিনুল হক

প্রতিবেদনঃ নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইমঃ 13-02-2026 ইং
  • 4567 বার পঠিত
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ উঠেছে। ওই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবদন্তি ফুটবলার আমিনুল হক নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন জমা দিয়ে নির্বাচনের ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন। ১৩ ফেব্রুয়ারি দাখিল করা এ আবেদনে তিনি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে গুরুতর অনিয়মের চিত্র তুলে ধরেন।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন হয়েছে। তার অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে।


এছাড়া বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। বিশেষ করে ৪০টিরও বেশি কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।


তিনি আরও দাবি করেন, কিছু কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং কয়েকটি কেন্দ্রে ভোট শুরুর আগেই সীল মারা ব্যালট বই পাওয়া গেছে। এসব ঘটনাকে তিনি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেছেন।


আবেদনে বলা হয়, ১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত মোট ভোটের সঙ্গে প্রিজাইডিং অফিসারদের সরবরাহকৃত ফলাফল এবং পোস্টাল ভোটের পরিসংখ্যানে ব্যাপক গরমিল রয়েছে। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলেও তা যথাযথভাবে পালন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।


এর আগে সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে উল্লেখ করে আমিনুল হক আরপিও-এর ৯১এ ধারার আওতায় ফলাফল স্থগিতের দাবি জানিয়েছেন। একই সঙ্গে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


এদিকে আজ শুক্রবার ঘোষিত ফলাফলে দেখা যায়, ঢাকা-১৬ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728