গতকাল (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) রাতে মাদকবিরোধী অভিযানের সময় এক শিক্ষার্থীকে মারধর ও লাঞ্চনার অভিযোগে মঙ্গলবার শিক্ষার্থীরা ওই পুলিশ কর্মকর্তাকে অপসারণের দাবি জানায়।
বিকেল পৌনে ৪টায় আন্দোলনকারী ঢাবি শিক্ষার্থীদের কয়েকজন শাহবাগ থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে ভেতরে ঢোকেন।আন্দোলনকারীদের একজন সাংবাদিকদের জানান, ‘শাহবাগ থানার ভেতরে এখনো আলোচনা চলছে। শিক্ষার্থীরা গেছেন, কথা বলছেন। কথা বলে পরবর্তী সিদ্ধান্ত দেয়া হবে।’
এই শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুলিশের চরিত্র পাল্টায়নি। তাদের পোশাক পরিবর্তন হয়েছে। কিন্তু তাদের যে স্বৈরাচারী ব্যবহার সেটা পাল্টায় নাই। তারা কিসের তদন্ত করবে, সে ডিসি মাসুদের নাম নিতে পারছে না।’







