1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

স্ত্রীর কারণে চাকরি গেল নেপালের শ্রমমন্ত্রীর

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 11-04-2026 ইং
  • 7414 বার পঠিত
ad728

নিজের স্ত্রীকে অবৈধ সুবিধা দিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চাকরি হারিয়েছেন নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী দীপক কুমার সাহ। তাকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির (আরএসপি) সুপারিশে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই সিদ্ধান্ত নেয়া হয়। ফলে দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ দিনের মাথায় পদ থেকে অব্যাহতি পেলেন শ্রমমন্ত্রী দীপক সাহ।

 
এই সিদ্ধান্ত আসে দলটির চেয়ারম্যান রবি লামিছানের একটি আনুষ্ঠানিক চিঠির ভিত্তিতে, যা দলীয় কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের তদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করে। প্রধানমন্ত্রীর দফতর জানায়, দলীয় শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাহকে অপসারণ করা হয়েছে।
 
কমিশনের প্রতিবেদনে বলা হয়, দীপক সাহ তার ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে বহাল রাখেন, যদিও পদটি দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় ছিল।
 
গত বুধবার (৮ এপ্রিল) কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। চেয়ারম্যান লামিছানে তার চিঠিতে বলেন, এই ঘটনা দলের ভাবমূর্তি, নীতি ও সততার ক্ষতি করেছে, তাই দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, ধারা ২৫(৪)(ক) চেয়ারম্যানকে দলের মূল্যবোধ রক্ষার দায়িত্ব দিয়েছে এবং ধারা ৬৯ অনুযায়ী ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সরিয়ে নেয়ার সুযোগ রয়েছে।
 
এই সুপারিশ অনুযায়ী প্রধানমন্ত্রী সাহকে পদ থেকে সরিয়ে দেন। একই চিঠিতে স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী নিশা মেহতার বিরুদ্ধেও সতর্কবার্তা দেওয়ার সুপারিশ করা হয়, কারণ তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে ইতোমধ্যে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা দীপা দাহাল।
 
গত বছরের সেপ্টেম্বরে জেন-জি তথা তরুণ প্রজন্মের নেতৃত্বে গণ-আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের পতন হয়। সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা, দুর্নীতি ও বেকারত্বের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয় যার নেতৃত্বে ছিলেন জনপ্রিয় র‌্যাপ শিল্পী ও কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ।

 

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728