1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি, বিপাকে কৃষক

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 19-04-2026 ইং
  • 5957 বার পঠিত
ad728

রবিশস্যের ভরা মৌসুমে সার সংকট নরসিংদীতে। জেলার চাষিদের অভিযোগ, প্রয়োজনীয় সার তারা পাচ্ছেন না, খোলা বাজার থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে সার। তাতে বাড়ছে ভোগান্তি ও উৎপাদন খরচ।

ফল-ফসলে সমৃদ্ধ নরসিংদী জেলার মাঠে মাঠে চলছে চাষের প্রস্তুতি। কোথাও বাড়ছে চারা। প্রয়োজন সার। ডিলারের কাছে পর্যাপ্ত সার মিলছে না। কৃষকদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে। ৪-৫ বস্তা সার যার প্রয়োজন, তিনি পাচ্ছেন মাত্র এক বস্তা।

জেলায় ৭২ জন বিএডিসি ও ১২২ জন বিসিআইসি ডিলারের মাধ্যমে কৃষক পর্যায়ে সার সরবরাহ করে থাকে কৃষি বিভাগ। তারা এ অভিযোগ মানতে নারাজ।

নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোহাম্মদ আজিজল হক বলেন সারের কোনো সংকট নেই এবং কোনো মহল কৃত্রিম সংকট সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে, বলছে কৃষি দপ্তর।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728