1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

৮১ বছর বয়সে টিকটকে ঝড়: কোটি মানুষ দেখছেন তার ভিডিও, ফলোয়ার ১৫ লাখ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 20-04-2026 ইং
  • 5881 বার পঠিত
ad728

বয়স শুধু একটি সংখ্যা, কথাটির বাস্তব প্রমাণ যেন এক ৮১ বছর বয়সী মানুষ। যিনি টিকটকে প্রতিদিন ভিডিও পোস্ট করে লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।


একসময় তিনি ছিলেন একজন ডেন্টিস্ট। পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করার পর অবসর নেন ২০২২ সালে। অবসর জীবনে তিনি লেখালেখি শুরু করেন, একটি উপন্যাস লেখেন এবং সেটি প্রকাশের চেষ্টা করেন। কিন্তু শতাধিক প্রকাশকের কাছে পাঠিয়েও তেমন সারা পাননি। এই জায়গায় অনেকেই থেমে যেতেন। কিন্তু ইয়ান থামেননি।

য়ানের স্ত্রী একদিন মজা করে বলেছিলেন। তিনি হয়তো ১০০ জন ফলোয়ারও পাবেন না। আর সেটাই যেন হয়ে ওঠে তার প্রেরণা।

প্রথমে তিনি ভাবলেন, “১০০ পারলে ১,০০০, তারপর ১ লাখ”—কিন্তু বাস্তবতা সেই কল্পনাকেও ছাড়িয়ে যায়।

আজ তার ফলোয়ার সংখ্যা ১৫ লাখের বেশি।

গত দেড় বছর ধরে ইয়ান প্রতিদিন দুইটি করে ভিডিও পোস্ট করছেন। তার ভিডিওর মূল বিষয় পজিটিভিটি, জীবনবোধ, এবং অনুপ্রেরণামূলক বার্তা।

প্রতি সপ্তাহে তিনি লাইভেও আসেন, যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ যুক্ত হয়। তার কথাগুলো যেন বয়স, ভাষা বা দেশের সীমা পেরিয়ে সবার সঙ্গে সংযোগ তৈরি করে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728