1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

চলে গেলেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম আম্পায়ার মোহাম্মদ আসগর

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-04-2026 ইং
  • 5622 বার পঠিত
ad728

১৯৯৭ সালের ১৬ জুলাই। ২৯ বছর আগের সেই দিনে হঠাৎই বাংলাদেশের মানুষের মুখে মুখে এক টিভি আম্পায়ারের নাম। বাংলাদেশের আম্পায়ার হয়ে কীভাবে বাংলাদেশেরই এক ব্যাটসম্যানকে স্টাম্পড আউট দিয়ে দিলেন, আলোচনা ছিল সেটি নিয়েই।

সেই আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই। আজ ৭৩ বছর বয়সে মারা গেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করা আসগর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে। ১৯৯৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপের সাতটি ম্যাচেই টিভি আম্পায়ার বা থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ আসগর। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন আম্পায়ারিং করা আসগর ২০২১ সালে সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন।

যে আউটটির কথা শুরুতে বলা হলো, তা ছিল ১৯৯৭ সালে কলম্বোতে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে। পাকিস্তান ৩১৯ রান করে ফেলায় বাংলাদেশের জয়ের কথা কোনো আলোচনাতেই ছিল না। তবে ওপেন করতে নেমে দারুণ খেলছিলেন আতহার আলী খান।

৮২ রান করার পর সাকলায়েন মুশতাকের করা বলটি ধরে উইকেট ভেঙে দেন উইকেটকিপার মঈন খান। মাঠের আম্পায়াররা টিভি আম্পায়ার মোহাম্মদ আসগরের কাছে সিদ্ধান্ত জানতে চান। টিভি রিপ্লেতে দেখা যায়, আতহারের পা ক্রিজের ভেতরে থাকলেও তা ছিল শূন্যে। স্বাভাবিকভাবেই আউট দিয়ে দেন আসগর।

কিন্তু ওই সিদ্ধান্ত মানতে বাংলাদেশের সমর্থকদের কষ্টই হয়েছে। আতহার যে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন।
সেই মোহাম্মদ আসগর দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন সবকিছুর ঊর্ধ্বে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728