1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি-ছাত্রদলের তিন নেতা বহিষ্কার, গ্রেপ্তার ২

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 27-04-2026 ইং
  • 6423 বার পঠিত
ad728

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফাকে অবরুদ্ধ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে পৃথক বিজ্ঞপ্তিতে তাঁদের এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

ওই নেতারা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহম্মেদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির।

এদিকে গতকাল গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে মামলার দুই আসামি সাজু আহম্মেদ ও সোলাইমান কবিরকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা জেলা ডিবির পরিদর্শক (পশ্চিম) দেবাংশু কুমার বলেন, গ্রেপ্তার সাজু আহম্মেদ ও সোলাইমান কবিরকে আজ সোমবার দুপুরে আদালতের সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কসংলগ্ন আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যান সংসদ সদস্য মাছুম মোস্তফা। পরে সেখানে গাড়ি রেখে ফিলিং স্টেশনের নামাজখানায় মাগরিবের নামাজ আদায়ের জন্য যান। কিছুক্ষণ পর ১৫টির মতো মোটরসাইকেলে ২৫ থেকে ৩০ জন পাম্পে গিয়ে মোটরসাইকেলে তেল নিতে চান এবং হট্টগোল সৃষ্টি করেন। একপর্যায়ে তাঁরা মাছুম মোস্তফার গাড়িতেও ভাঙচুর চালান।

এ সময় মাছুম মোস্তফা নামাজখানা থেকে বের হতে চাইলে বিক্ষুব্ধ যুবকেরা তাঁকে ধাওয়া করে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদারের সহায়তায় মাছুম মোস্তফাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন দিবাগত রাত সোয়া দুইটার দিকে ওই সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আল আমিন বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনকে আসামি করে থানায় মামলা করেন।

ওই মামলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাছুম মোস্তফার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শিষের প্রার্থী ও পূর্বধলা উপজেলার বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়। পুলিশ এ পর্যন্ত ১২ জন আসামিকে গ্রেপ্তার করে।

এদিকে সন্ত্রাস, হানাহানি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত অভিযোগ এনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদকে দলের প্রাথমিক পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহম্মেদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। আজ দুপুরে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728