1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ইরান যুদ্ধের সতর্কতা প্রত্যাহার; আমিরাতের আকাশপথে স্বাভাবিক বিমান চলাচল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 02-05-2026 ইং
  • 4963 বার পঠিত
ad728

সংযুক্ত আরব আমিরাতে আকাশপথে বিমান চলাচল আবার স্বাভাবিক হয়েছে। ইরান যুদ্ধ শুরুর সময় নেয়া সতর্কতামূলক সব পদক্ষেপ প্রত্যাহার করে নেয়ায় এই স্বাভাবিকতা ফিরে এসেছে বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (শনিবার, ২ মে) আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) জানিয়েছে, সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে অপারেশনাল ও নিরাপত্তা পরিস্থিতির ওপর একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আমিরাতের আকাশসীমায় বিশেষ সতর্কতা ও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। দীর্ঘ সময় পর সেই ব্যবস্থা এখন তুলে নেয়া হলো।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728