1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতিই হবে ভারতের নির্বাচন-পরবর্তী নেতিবাচকতার জবাব: হাসনাত

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 05-05-2026 ইং
  • 3495 বার পঠিত
ad728

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন শেষে বাংলাদেশ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা দূর করতে সাম্প্রদায়িক সম্প্রীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ (মঙ্গলবার, ৫ মে) কুমিল্লার চান্দিনা-দেবিদ্বার মহাসড়কটি প্রশস্তকরণের বিষয়ে স্থানীয় পর্যায়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাজনৈতিকভাবে যাদের সংখ্যালঘু মনে করা হয় তাদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে, যেন বৈশ্বিক একটা বার্তা দেয়। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে প্রচেষ্টা রয়েছে, আমাদের সম্প্রীতির মধ্য দিয়ে একটি বার্তা দেয়া যে, বাংলাদেশ সকল মতের, সকল ধর্মের একটি নিরাপদ ভূমি। এটি সুরক্ষা করতে পারলে ভারতের নির্বাচন পরবর্তী নেতিবাচক শঙ্কাটি রয়েছে তা থাকবে না।’

তিনি বলেন, ‘মানুষ বলছে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে ক্রাইম রিপোর্টগুলো ছিল সকল সীমা অতিক্রম করেছে এ সময়ে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় সড়কের কৌশলগত বিষয় তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728