রাজধানীর রূপনগর থানাধীন ৩৯ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ রাজু গাজী (৩২) গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ। রূপনগর থানায় তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান সাহেব বলেন, “রূপনগর থানাধীন এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলবাজের স্থান হবে না। সে যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যে অপরাধ করবে, তাকে আইনের আওতায় আনা হবে।”
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতের অভিযানে ওসি নোমান সাহেবের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তাকে আটক করে।
পরে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার নম্বর: ৮, তারিখ: ১২/০৫/২০২৬ ইং।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত রাজু গাজীকে আদালতে প্রেরণ করা হয়।