1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সালাহ'র নেতৃত্বে মিশরের বিশ্বকাপ স্কোয়াড

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 30-05-2026 ইং
  • 1848 বার পঠিত
ad728

বিশ্বকাপের জন্য লিভারপুলের তারকা উইঙ্গার মোহাম্মদ সালাহ'র নেতৃত্বে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে মিশর। শনিবার (৩০ মে) দলটির কোচ হোসাম হাসান এ তথ্য নিশ্চিত করে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় পর্দা উঠছে ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপের। এক আসর বিরতির পর আবারও ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ফিরছে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশর। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এই দল নিয়ে বড় কিছু করার স্বপ্ন দেখছে ‘ফারাও’রা।

মিশর ফুটবল ফেডারেশনের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বিশ্বকাপের প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে দল। বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে ৬ জুন ওহাইওতে ব্রাজিলের মুখোমুখি হবে মিশর।

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে মিশরের প্রতিপক্ষ বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। কঠিন এই গ্রুপ থেকে পরের পর্বে জায়গা করে নেওয়াই সালাহদের প্রাথমিক লক্ষ্য।

মিশরের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: মোহামেদ এল-শেনাওয়ি, মোস্তফা শোবেইব, এল-মাহদি সোলাইমান ও মোহামেদ আলা।

ডিফেন্ডার: মোহামেদ আবদেল মোনেম, মোহামেদ হানির, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাজিদ, আহমেদ ফাত্তুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি ও করিম হাফেজ।

মিডফিল্ডার: মোহাম্মদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তাফা, মাহমুদ হাসান, ইমাম আশুর, মোস্তাফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল ও নাবিল এমাদ

ফরোয়ার্ড: ওমর মারমুশ ও হামজা আবদেল করিম।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728