বোজদাগ ফিল্ম প্রযোজিত জনপ্রিয় তুর্কি ড্রামা ‘এস্টাব্লিশমেন্ট: ওসমান’ দেখে অনুপ্রাণিত হয়ে একজন স্কটিশ নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে।
বোজদাগ ফিল্ম এক বিবৃতিতে জানিয়েছে, সিরিজটি দেখার সময় তুর্কি সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ তৈরি হয় জুলিয়েটা লোরেনা মার্টিনেজ নামের ওই নারীর। তার ক্রমবর্ধমান আগ্রহ তাকে অতিরিক্ত গবেষণা পরিচালনা করতে উৎসাহিত করে। আর শেষ পর্যন্ত সেই গবেষণা তার ইসলাম গ্রহণের সিদ্ধান্তকে প্রভাবিত করে।
আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘কোভিড-১৯ লকডাউনের সময় আমি তুর্কি টেলিভিশন দেখা শুরু করেছিলাম। তাদের গল্প, ইতিহাস এবং ইসলামিক তথ্য আমাকে এতটাই অনুপ্রাণিত করেছিল, যা আমি আগে জানতাম না।’
এটা আমাকে কোরআন পড়তে অনুপ্রাণিত করেছিল এবং দুই বছর পর, ওসমান (ড্রামা) দেখার পর, আমি আমার শাহাদা গ্রহণ করি এবং মুসলিম হই।