1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা ট্রাম্পের, প্রথম ধাপে মুক্ত ২০ জিম্মি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 15-10-2025 ইং
  • 23949 বার পঠিত
ad728

গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম পর্যায়ে ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়ার পর, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে চুক্তির দ্বিতীয় ধাপ এখন থেকে কার্যকর হচ্ছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন,

এই শান্তিচুক্তির প্রথম ধাপে অগ্রগতি সাফল্যের ইঙ্গিত দিয়েছে। এখন দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হচ্ছে, যাতে আরও জিম্মিমুক্তি, মানবিক সহায়তা এবং যুদ্ধবিরতির মেয়াদ প্রসারিত থাকবে।

ইসরাইল হামাসের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এরমধ্যে বহু বেসামরিক ব্যক্তি এবং শিশু রয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে এবং যুক্তরাষ্ট্র, কাতার মিসরের মধ্যস্থতায় একটি ধাপে ধাপে যুদ্ধবিরতি বন্দিমুক্তির পরিকল্পনা গৃহীত হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,

এই চুক্তি শুধু যুদ্ধবিরতি নয়, বরং একটি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা শান্তির পথ খুলে দিতে পারে। আমাদের লক্ষ্য হলোসহিংসতা থামিয়ে মানবিক জীবন রক্ষা করা।

তিনি উভয়পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে আহ্বান জানান।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ওআইসি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নকে স্বাগত জানিয়েছে এবং দ্বিতীয় ধাপে সব পক্ষকে আন্তরিকতার সঙ্গে এগোনোর আহ্বান জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728