1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 12-10-2025 ইং
  • 14713 বার পঠিত
ad728

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস রোমে পৌঁছেছেন।
রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তিনি ইতালির রাজধানী রোমের ফিউমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

ড. ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৫-এ অংশ নিতে রোমে গেছেন। ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই ফোরামটি চলবে FAO-এর সদর দফতরে

বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই কৃষি এবং উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনা হবে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। ড. ইউনূস ফোরামে বক্তৃতা দেবেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করারও কথা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728