1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টি নির্বাচনে প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-10-2025 ইং
  • 15986 বার পঠিত
ad728

জুলাই সনদে কোনো রাজনৈতিক দল স্বাক্ষর করল বা না করল ধরনের বিষয় জাতীয় নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, জনগণের ভোটাধিকারই সবচেয়ে বড় সনদ। কাজেই দল হিসেবে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে অটল রয়েছি।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সরকার নানা ইস্যু তৈরি করে গণতান্ত্রিক আন্দোলন থেকে দৃষ্টি সরাতে চায়। কিন্তু জনগণ এখন অনেক বেশি সচেতন।

তিনি বলেন, আমরা এমন একটি নির্বাচনী পরিবেশ চাই, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে, এবং ভোটাররা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728