1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-10-2025 ইং
  • 16211 বার পঠিত
ad728

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর সাময়িকভাবে স্থগিত থাকা ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা থেকে কার্যক্রম শুরু হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে তথ্য জানা গেছে।যাত্রীদের নিরাপত্তা এবং কারিগরি বিষয়গুলো নিশ্চিত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিবৃতিতে বলেছে,
অগ্নিকাণ্ড মূলত কার্গো শেড এলাকায় সীমাবদ্ধ ছিল। যাত্রীবাহী টার্মিনাল রানওয়ে সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তাই ফ্লাইট চলাচলে আর কোনো বাধা নেই।

শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লাগলে সতর্কতা হিসেবে কিছু সময়ের জন্য ফ্লাইট ওঠানামা স্থগিত রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনা, নৌ বিমানবাহিনীর সদস্যরাও যুক্ত হন।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ করেছে, নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময় নিশ্চিত হয়ে বিমানবন্দরে আসতে

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728