দক্ষিণ চীন সাগরে পৃথক ঘটনায় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) ঘটে
যাওয়া এই ঘটনায় সব ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন
নৌবাহিনী দুটি ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায়,
হেলিকপ্টারটি নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়।
প্রায় একই সময়ে একটি যুদ্ধবিমানও নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়।
দুইটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।