1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলা: ইস্কাটনের ফ্ল্যাটে পুলিশের পরিদর্শন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 27-10-2025 ইং
  • 21819 বার পঠিত
ad728

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুরহস্যের জট এখনো পুরোপুরি খোলেনি। দীর্ঘ ২৯ বছর পর তার অপমৃত্যুর মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়, এবং ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বশেষ রোববার, মামলার তদন্তে নেমে রমনা থানা পুলিশের একটি দল সালমান শাহর ভাড়া নেওয়া রাজধানীর ইস্কাটনের সেই ফ্ল্যাটটি পরিদর্শন করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ফ্ল্যাটটির মালিক আশপাশের কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন। এছাড়া, মামলার আলামত সংরক্ষণ নতুন তথ্য সংগ্রহে রমনা থানার পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে ধরা হলেও, পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই হত্যার অভিযোগ তোলা হয়। দীর্ঘদিন পর মামলাটি এখন হত্যা মামলা হিসেবে তদন্তাধীন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728