জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দলটির জন্য ‘শাপলা’ প্রতীক বরাদ্দে কোনো আইনগত বাধা নেই।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিকভাবে কাউকে খুশি করতে গিয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দলীয় অধিকার ক্ষুণ্ণ করার শামিল।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সারজিস আলম সাংবাদিকদের এসব কথা বলেন।
“শাপলা প্রতীক পেতে আমাদের দলে কোনো আইনগত জটিলতা নেই। বিষয়টি নিয়ে আমরা অভিজ্ঞ আইনবিদদের সঙ্গে পরামর্শ করেছি। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করছি।”
তিনি আরও বলেন:
“নির্বাচন কমিশন কারো চাপ বা প্রভাবের কাছে নতিস্বীকার করলে, সেটি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”
সম্প্রতি নির্বাচন কমিশনের একটি প্রাথমিক সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার আভাস পাওয়া যায়।
তবে এনসিপি দাবি করছে, এই প্রতীক তারা আগে থেকেই ব্যবহার করে আসছে এবং আইন অনুযায়ী তাদের অধিকার রয়েছে সেটি পাওয়ার।
এ জাতীয় আরো খবর..