দুই থেকে তিন দিনের মধ্যেই ২৫০টি আসনে দলীয় প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপির হাইকমান্ড। দলীয় সূত্র জানায়, মাঠে সাংগঠনিক অবস্থান শক্ত রাখতে এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে এ উদ্যোগ নিয়েছে দলটি।
বিএনপি নেতারা জানান, কেন্দ্র থেকে প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্তের পথে। ইতিমধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা এবং মাঠে সক্রিয়তার মূল্যায়ন শেষ হয়েছে।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মাঠ দখলে রাখতে অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি।
একজন শীর্ষ নেতা বলেন, “দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। জনপ্রিয়তা যাচাই, স্থানীয় নেতৃত্বের মতামত এবং মাঠপর্যায়ের জরিপের ভিত্তিতেই প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে।