1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন: মির্জা ফখরুল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-10-2025 ইং
  • 14633 বার পঠিত
ad728

জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশেনোট অব ডিসেন্টবাদ দিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশের প্রতিবেদনে বিএনপি বিরোধী পক্ষের ভিন্নমত গোপন করেছে। এটি শুধু অনৈতিক নয়, এটি রাজনৈতিক প্রতারণা, মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, জুলাই সনদ ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু কমিশন তার বাস্তবায়ন প্রক্রিয়ায় একপেশে ভূমিকা নিচ্ছে। যেভাবে বিরোধী দলের মতামত বাদ দেওয়া হয়েছে, তাতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি যোগ করেন।

বিএনপি মহাসচিব কমিশনের প্রতিবেদন পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে বলেন, আমরা চাই সত্যিকার অর্থে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হোক, রাজনৈতিক প্রতারণা নয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728