গাজা উপত্যকাজুড়ে বিমান হামলায় ৪৬ শিশুসহ অন্তত ১০৪ ফিলিস্তিনি নিহত হওয়ার পর যুদ্ধবিরতি ‘মেনে চলার’ ঘোষণা দিয়েছে ইসরাইল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জনবসতিপূর্ণ এলাকায় ধারাবাহিক হামলার পর বেনিয়ামিন নেতানিয়াহু সরকার জানিয়েছে, তারা যুদ্ধবিরতির শর্ত মেনে চলা শুরু করেছে।
তবে স্থানীয় সূত্রের দাবি, যুদ্ধবিরতির ঘোষণার পরও গাজার কিছু এলাকায় ছিটেফোঁটা হামলা অব্যাহত রয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
এ জাতীয় আরো খবর..