নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার স্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “প্রতিটি প্রতিষ্ঠানে, কর্মপরিবেশে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মজীবী ও ছাত্রী মায়েদের শিশুর জন্য ডে কেয়ার সেন্টার থাকা অত্যন্ত জরুরি।”
তারেক রহমানের মতে, নারী কর্মীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুললে দেশের উৎপাদনশীলতা ও কর্মদক্ষতা উভয়ই বৃদ্ধি পাবে।