এক লাখ ২৫ হাজার থেকে কমিয়ে মাত্র সাড়ে সাত হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই নীতির আওতায় আশ্রয়প্রাপ্তদের মধ্যে বেশিরভাগই হবেন শ্বেতাঙ্গ আফ্রিকান বংশোদ্ভূত
শরণার্থী।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে
মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তকে মানবাধিকার সংস্থাগুলো “বৈষম্যমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে মন্তব্য করেছে। তারা বলছে, শরণার্থী সংখ্যা হ্রাসের ফলে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া থেকে আশ্রয়প্রার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
বিশ্লেষকদের মতে, শরণার্থী নীতির এই বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের বৈদেশিক মানবিক অবস্থানকে প্রশ্নের মুখে ফেলবে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করবে।