রাজধানীর মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস
বাংলাদেশ (ইউল্যাব)-এর ছাত্রী তানহা
বিনতে বাশারের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রেমিক সায়মনের মানসিক নির্যাতন ও প্রতারণার কারণে
তানহা আত্মহত্যা করেছেন।
গত
৩ নভেম্বর (রোববার) সন্ধ্যায় মোহাম্মদপুরের একটি বাসা থেকে তানহার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, পরিবার ও বন্ধুরা বলছেন—প্রেমিক অনিল ফয়সাল সায়মনের নির্যাতন ও অবহেলাই তাকে
এমন চরম সিদ্ধান্তে ঠেলে দিয়েছে।
মৃত্যুর
আগের দিন বাবার সঙ্গে কথা বলে তিনি বলেন, “বাবা, আমার ভুল হলে ক্ষমা করে দিও।”
ঘটনার
পর মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে তানহার পরিবার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সায়মনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ বলছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

