যুক্তরাষ্ট্রে আগের সব রেকর্ড ভেঙে ইতিহাসের দীর্ঘতম শাটডাউন বা সরকারি অচলাবস্থার সাক্ষী হলো দেশটি। টানা ৩৬ দিন ধরে চলা এ অচলাবস্থায় সরকারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার প্রভাব এখন আকাশপথেও পড়তে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) থেকেই ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, শাটডাউনের কারণে বিমান নিয়ন্ত্রণ কার্যক্রমে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। অনেক বিমানবন্দর কর্মী অনুপস্থিত থাকায় ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা বাড়ছে। বিশেষ করে নিউইয়র্ক, আটলান্টা, শিকাগো ও লস অ্যাঞ্জেলেসের ব্যস্ততম বিমানবন্দরগুলোতে যাত্রী ভোগান্তি তীব্র আকার নিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ৩৬ দিনের এই অচলাবস্থা শুধু আকাশপথেই নয়, অর্থনীতি, জনসেবা ও নিরাপত্তা খাতেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। অনেক সরকারি কর্মকর্তা ও কন্ট্রাক্ট কর্মী বেতন ছাড়াই কাজ করছেন বা বাধ্য হয়ে ছুটিতে রয়েছেন।
সরকারি শাটডাউনের মূল কারণ হিসেবে কংগ্রেস ও প্রশাসনের বাজেট সংক্রান্ত অচলাবস্থাকে দায়ী করা হচ্ছে। সমঝোতা না হলে শিগগিরই যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরও বড় অর্থনৈতিক ও প্রশাসনিক বিপর্যয়ের আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

