বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেছেন, শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, দেশের অর্থনীতিকেও গণতন্ত্রের নিয়মে পরিচালনা করা উচিত। তিনি মনে করেন, রাজনৈতিক গণতন্ত্রের সঙ্গে অর্থনৈতিক গণতন্ত্রের সমন্বয় দেশের স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শনিবার
বিকেলে ফরিদপুর
বিভাগীয়
ব্যবসায়ী
ফোরামের
আয়োজনে
বৃহত্তর
ফরিদপুরের
৫ জেলার ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি।
খসরু আরও বলেন, দেশের অর্থনৈতিক কাঠামোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করেছেন যে, কেন্দ্রীভূত অর্থনৈতিক ব্যবস্থাপনা অব্যাহত থাকলে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, খসরুর মন্তব্য বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত। বিশেষত, সরকারি বাজেট ব্যবস্থাপনা, জনসম্পদ বিনিয়োগ এবং বৈষম্য হ্রাসের ক্ষেত্রে অর্থনৈতিক গণতন্ত্রের গুরুত্ব অনেক। রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও সামাজিক ন্যায় নিশ্চিত করতে সহায়ক হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

