যুক্তরাষ্ট্রের বহুল
আলোচিত
যৌন
অপরাধী
ও
আর্থ
লগ্নিকারী জেফরি এপস্টেইন-এর তদন্তসংক্রান্ত সব
নথি
প্রকাশে সম্মতি
দিয়েছে
মার্কিন কংগ্রেসের উভয়
কক্ষ।
স্থানীয় সময়
মঙ্গলবার (১৮
নভেম্বর) প্রতিনিধি পরিষদে
৪২৭–১ ভোটে এবং
সিনেটে
সর্বসম্মতিক্রমে এ
বিষয়ে
বিলটি
পাস
হয়।
আল জাজিরা
জানিয়েছে, বিলটি এখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে। ট্রাম্প এটি স্বাক্ষর করলে তারপর ৩০ দিনের মধ্যে মার্কিন বিচার বিভাগকে এপস্টেইনের তদন্ত বিষয়ক সব নথিপত্র প্রকাশ করতে হবে।
বিলটি
আইনে
পরিণত
হলে
এপস্টেইনের সঙ্গে
সম্পর্কিত তদন্ত
নথি—যার মধ্যে আদালতের গোপন
কাগজপত্র, এফবিআই–এর অনুসন্ধান রিপোর্ট, সাক্ষাৎকার, যোগাযোগের তথ্য
এবং
সংশ্লিষ্ট ব্যক্তিদের নামসহ
প্রায়
সব
ফাইল—সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে।
দীর্ঘদিন ধরে
এই
মামলার
নানামুখী অন্ধকার ও
প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা নিয়ে
জনমনে
প্রশ্ন
ছিল।
সে
কারণেই
ফাইলগুলো প্রকাশের দাবিও
তীব্র
ছিল।
কংগ্রেস সদস্যরা জানিয়েছেন, “ন্যায়বিচার ও
স্বচ্ছতার স্বার্থে” এই
সিদ্ধান্ত অত্যন্ত জরুরি।
তারা
মনে
করেন,
এ
ফাইলগুলো প্রকাশ
হলে
এপস্টেইনের দীর্ঘদিনের অপরাধচক্রের পরিধি,
জড়িত
ব্যক্তি ও
প্রতিষ্ঠান এবং
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা—সবই পরিস্কার হবে।
এখন
বিলটি
প্রেসিডেন্টের অনুমোদনের জন্য
পাঠানো
হয়েছে। স্বাক্ষর পাওয়ার
পর
নির্দিষ্ট সময়সীমার মধ্যে
সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সব
ফাইল
প্রকাশ
করতে
হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

