মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে প্রথমে গভীর নিম্নচাপে,
এরপর ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’-এ পরিণত হয়েছে।
বুধবার বাংলাদেশ আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সিস্টেমটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে সমুদ্র বিক্ষুব্ধ থাকতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় শক্তিশালী দমকা হাওয়া ও ভারি বর্ষণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের গতিপথ, সম্ভাব্য শক্তি বৃদ্ধি ও উপকূলের দিকে অগ্রগতির বিষয়ে আবহাওয়া অফিস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

