1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে করতে একটি ভোট কক্ষে, দুটি গোপন বুথ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 30-11-2025 ইং
  • 10806 বার পঠিত
ad728

৩৪ মন্ত্রণালয়ের সচিব বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচন গণভোট একসঙ্গে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। জন্য একটি ভোট কক্ষে দুটি গোপন বুথ রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন,
গণভোট আমরা যেন জাতীয় নির্বাচনের সঙ্গেই তা করতে পারি লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। এজন্য ভোটকাক্ষে বাড়তি জায়গা, বুথ এবং জনবল ব্যবস্থাপনার বিষয়গুলো যাচাই করা হচ্ছে।

তিনি জানান, মন্ত্রণালয়গুলোর সম্পৃক্ততা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটার তালিকা, নিরাপত্তা, সরকারি দায়িত্বশীলদের উপস্থিতি, পরিবহন লজিস্টিক সব ক্ষেত্রেই একযোগে প্রস্তুতি নেওয়া হবে।

একদিনে দুটি ভোট হওয়ায় ভোটারদের যেন বিভ্রান্তি না হয় সেজন্য

ব্যালটপেপার হবে দুটি ভিন্ন রঙে,

বুথের সামনে স্পষ্ট নির্দেশনা থাকবে,

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হবে,

ভোট কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

ইসি জানিয়েছে, প্রাথমিক সিদ্ধান্ত বাস্তবায়নের আগে নির্বাচন মাঠপর্যায়ের অফিস, রিটার্নিং কর্মকর্তাদের অফিস এবং নিরাপত্তা সংস্থার সঙ্গে আলোচনা করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728