1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে দেখতে গেলেন ডা. রফিকুল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 22-02-2026 ইং
  • 11250 বার পঠিত
ad728

  হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে দেখতে গেছেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) হাসপাতালে গিয়ে ডা. রফিকুল ইসলাম সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তাঁর পরিবার সেলিনা রহমানের আশু আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সেলিনা রহমান গত কয়েকদিন ধরে জ্বর, ব্যথা ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। পরবর্তীতে তার পায়ে তীব্র ব্যথা অনুভূত হলে পরীক্ষা-নিরীক্ষার পর তার পায়ের শিরায় রক্তনালী জমাট বেঁধে ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি) রোগ ধরা পড়ে। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে তার প্রথমে শারীরিক অবস্থার অবনতি হলেও পরবর্তীতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728