1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

এডনকের ট্যাংকারে ইরানের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ আমিরাতের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 04-05-2026 ইং
  • 3498 বার পঠিত
ad728

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অভিযোগ করেছে যে, হরমুজ প্রণালিতে তাদের জাতীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) একটি বাণিজ্যিক ট্যাংকার লক্ষ্য করে দুটি ‘সুইসাইড ড্রোন’ হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরা।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং হরমুজ প্রণালিকে অর্থনৈতিক জবরদস্তি বা ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) জলদস্যুতারই নামান্তর। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে তারা।

বিবৃতিতে আমিরাত আরও যোগ করে, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় এডনকের সঙ্গে সংশ্লিষ্ট একটি জাতীয় ট্যাংকারে হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাত তীব্র নিন্দা জানাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728