1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সবার ইশতেহার সমন্বয়ের অঙ্গীকার রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-10-2025 ইং
  • 23070 বার পঠিত
ad728

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, তিনি সকল নির্বাচিত প্রতিনিধির ইশতেহারের মূল বিষয়গুলো সমন্বয় করে সম্মিলিতভাবে কাজ করতে চান।

শুক্রবার (১৭ অক্টোবর) নির্বাচনে বিজয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিপি জাহিদ বলেন,

আমি কোনো একটি দলের ভিপি হয়ে কাজ করতে চাই না। আমি রাকসুর সব নির্বাচিত সদস্যের প্রতিনিধি হিসেবেই দায়িত্ব পালন করব। সবার ইশতেহারে যেসব যৌক্তিক বাস্তবসম্মত প্রতিশ্রুতি আছে, তা একত্রিত করে বাস্তবায়নে কাজ করব।

তিনি আরও বলেন, ছাত্রকল্যাণ, আবাসন, পরিবহন একাডেমিক সমস্যাগুলোর সমাধান প্রক্রিয়াকে এগিয়ে নিতে একটি সমন্বিত রূপরেখা তৈরি করা হবে।

রাকসুর এবারের নির্বাচন ছিল বহু প্রতীক্ষিত। দীর্ঘদিন পর অনুষ্ঠিত নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সংগঠনের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি ইশতেহার নিয়ে লড়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728