1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বিএনপি সরকার গঠন করলে সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ: এ্যানি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 20-10-2025 ইং
  • 14549 বার পঠিত
ad728

বিএনপি সরকার গঠন করলে দেশের সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবেএমন ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

সোমবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আয়োজিত মহাসমাবেশে তিনি বলেন,

আমাদের দেশের শিক্ষক সমাজ বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার। বর্তমান সরকার তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বিএনপি সরকার গঠন করলে আমরা সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করব।

তিনি আরও বলেন, বিএনপি শিক্ষা শিক্ষকদের মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। শিক্ষক সমাজকে অবহেলার শিকার না করে রাষ্ট্রীয় স্বীকৃতি সুযোগ-সুবিধার আওতায় আনাই হবে বিএনপির অঙ্গীকার।

বর্তমানে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা, টাইম স্কেল জাতীয়করণসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে জাতীয়করণের প্রতিশ্রুতি দেওয়া হলো, যা আন্দোলনরত শিক্ষক সমাজের মধ্যে আশার আলো জাগাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি বাজেট থেকে বেতন পেলেও তাদের চাকরি সরকারি নয়। ফলে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। জাতীয়করণ হলে তারা পূর্ণ সরকারি কর্মচারীর মর্যাদা সুবিধা পাবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728