1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না: রাফায়েল গ্রোসি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 30-10-2025 ইং
  • 13193 বার পঠিত
ad728

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি নিশ্চিত করেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, দেশটি এখনো পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর আওতায় রয়েছে।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গ্রোসি সাংবাদিকদের কথা বলেন

গ্রোসি বলেন, আমাদের পর্যবেক্ষণে ইরানের পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। আমরা নিয়মিতভাবে তাদের স্থাপনাগুলো পরিদর্শন করছি এবং এখন পর্যন্ত কোনো সামরিক উদ্দেশ্যের প্রমাণ পাইনি।

আইএইএ প্রধান আরও জানান, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পর্যবেক্ষণ পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে চলছে, এবং সংস্থাটি তাদের কার্যক্রমের বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখছে।

গত কয়েক বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তবে আইএইএর সাম্প্রতিক এই বক্তব্য দেশটির ওপর নতুন করে আরোপিত নিষেধাজ্ঞা রাজনৈতিক চাপের প্রেক্ষাপটে ইরানের অবস্থানকে শক্তিশালী করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728