1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জুলাই জাতীয় সনদে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা না পেলে সরকার নিজ সিদ্ধান্ত নেবে: আসিফ নজরুল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 03-11-2025 ইং
  • 13180 বার পঠিত
ad728

আইন উপদেষ্টা . আসিফ নজরুল বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে দিকনির্দেশনা দিতে হবে তবে দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে কোনো প্রস্তাব বা দিকনির্দেশনা দিতে না পারে, তাহলে সরকার নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।. আসিফ নজরুল বলেন,

জুলাই জাতীয় সনদ এমন একটি নীতি, যা রাষ্ট্র পরিচালনার ভিত্তি নির্ধারণ করবে। এটি কেবল সরকারের বিষয় নয়সব রাজনৈতিক দলের অংশগ্রহণ এখানে জরুরি। তবে কেউ যদি একমত হতে না পারে, তাহলে সরকার জনগণের স্বার্থে নিজস্ব সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো সনদে উল্লিখিত সংস্কার, বিকেন্দ্রীকরণ গণতান্ত্রিক মূল্যবোধ বাস্তবায়ন, যাতে সব দল মতের মানুষ এতে আস্থা রাখতে পারে।

সরকারি সূত্রে জানা গেছে, জুলাই জাতীয় সনদের খসড়া বাস্তবায়ন প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নাগরিক সমাজের মতামত গ্রহণের প্রক্রিয়াও চলমান।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728